- উত্তম চক্রবর্তী,নিজস্ব প্রতিবেদক:
যশোরের মণিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাশেম আলী অসুস্থ হয়ে যশোর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার হাসপাতালে চিকিৎসাধীন এই নেতাকে দেখতে যান মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন মণিরামপুর পৌরসভার মেয়র প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক জননেতা জনাব আসাদুজ্জামান মিন্টু। এ সময় তিনি হাশেম আলীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে মহান রাব্বুল আলামিনের দরবারে এবং সর্বসাধারণের কাছে মোঃ হাশেম আলীর দ্রুত সুস্থতার নেয়ামত দান করার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
এ সময় তার সাথে ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।