1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার লতায় নদী দখল করে বসতবাড়ি নির্মাণ, সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, গুরুতর আহত ভ্যান চালক সৈয়দপুরে খেলার উপকরণ দিয়ে নারী ক্রিকেটারের পাশে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা শেষ চারে কারা, কোয়ার্টারের আগে যা বলছে সুপারকম্পিউটার কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত মুন্সীগঞ্জে স্কুলের সামনে খোলা ম্যানহোলে চরম ঝুঁকি ফ্রান্স-মরক্কো ম্যাচসহ টিভিতে যত খেলা রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো : ফ্রান্স কোচ আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার পাইকগাছার লতায় নদী ভরাটি ও ভিপি সম্পত্তি দখলে নিয়ে বিলাসবহুল ভবন নির্মাণের অভিযোগ ইউপি সদস্য কুমারেশ ও তার ভাইয়ের বিরুদ্ধে

রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো : ফ্রান্স কোচ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত
france-১৬৯৭২
  • দীপ্ত নিউজ ক্রীড়া ডেস্ক ::

বিশ্বকাপের শুরু থেকেই রেফারিং ও ভিএআর নিয়ে আলোচনা ছিল। গতকাল আর্জেন্টিনা-মিশরের ম্যাচের পর নানামুখী সমালোচনা চলছে। খোদ সাবেক খ্যাতনামা রেফারিরাই পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই কোয়ার্টার ফাইনালের আগে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের অধিনায়ক ও বর্তমান কোচ দিদিয়ের দেশমকে এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল।

দিদিয়ের দেশম বরাবরই ঠান্ডা মাথায় প্রেস কনফারেন্স সামলান। চলমান বিশ্বকাপে সবচেয়ে বিতর্কিত ইস্যু রেফারিং ও ভিএআর। এ নিয়েও তেমন চাঞ্চল্যকর কিছু বলেননি, ‘রেফারিদের প্রতি আমার সম্মান রয়েছে।’ বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। ফ্রান্স-মরক্কো ম্যাচে রেফারি, সহকারি রেফারিসহ পুরো সেটআপই আর্জেন্টাইন। এ নিয়ে ফের প্রশ্ন হলে দেশম বলেন, ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’

কাতার বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে হারিয়ে ফ্রান্স ফাইনাল খেলেছিল। এবার ফ্রান্সকে হারিয়ে মরক্কো সেই প্রতিশোধ নিতে চাইবে। ফুটবলে প্রতিশোধের জায়গা দেখেন না দেশম, ‘ফুটবলে ম্যাচের দিন যারা খেলবে তারাই জিতবে। এখানে প্রতিশোধ বা অন্য কিছু তেমন নেই।’ মরক্কো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। এই বিশ্বকাপেও দুর্দান্ত খেলছে। তাই মরক্কোকে যথেষ্ট সমীহ ফরাসি কোচের, ‘তারা খুবই ভালো ফুটবল খেলছে। তাদের বিপক্ষে আমাদেরও আরও ভালো খেলতে হবে।’

কিলিয়ান এমবাপে, ব্র্যাডলি বারকোলা ও উসমান দেম্বেলেকে নিয়ে ফ্রান্সের ফরোয়ার্ড বিশ্বের অন্যতম সেরা। অ্যাটাকিং মিডে আছেন মাইকেল ওলিসের মতো দুর্দান্ত ফর্মে থাকা তারকাও। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতা দলগুলোর মধ্যে ফ্রান্স শীর্ষ সারিতে রয়েছে। এরপরও দেশম আরও বেশি আক্রমণভাগ নিয়ে ভাবছেন, ‘মরক্কো প্যারাগুয়ের মতো নয়। তারা নেদারল্যান্ডসকে হারিয়ে এই পর্যায়ে এসেছে।’

১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন দেশম। এরপর ২০১৮ সালে কোচ হিসেবেও ফ্রান্সকে চ্যাম্পিয়ন করেছেন। ২০২২ সালে তার অধীনেই ফ্রান্স হয়েছে রানার্সআপ। এই বিশ্বকাপের পর আর দায়িত্ব পালন না করার ইচ্ছে অনেক আগেই ব্যক্ত করেছেন। এ নিয়ে আবারও প্রশ্ন হলে তিনি বলেন, ‘আমি এখন মরক্কো ম্যাচ নিয়েই ভাবছি। আমি ভাবছি না, কালই আমার শেষ হবে।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর