1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার লতায় নদী দখল করে বসতবাড়ি নির্মাণ, সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, গুরুতর আহত ভ্যান চালক সৈয়দপুরে খেলার উপকরণ দিয়ে নারী ক্রিকেটারের পাশে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা শেষ চারে কারা, কোয়ার্টারের আগে যা বলছে সুপারকম্পিউটার কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত মুন্সীগঞ্জে স্কুলের সামনে খোলা ম্যানহোলে চরম ঝুঁকি ফ্রান্স-মরক্কো ম্যাচসহ টিভিতে যত খেলা রেফারি নয়, আমাদের প্রতিপক্ষ মরক্কো : ফ্রান্স কোচ আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার পাইকগাছার লতায় নদী ভরাটি ও ভিপি সম্পত্তি দখলে নিয়ে বিলাসবহুল ভবন নির্মাণের অভিযোগ ইউপি সদস্য কুমারেশ ও তার ভাইয়ের বিরুদ্ধে

শেষ চারে কারা, কোয়ার্টারের আগে যা বলছে সুপারকম্পিউটার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত
super-16976
  • দীপ্ত নিউজ ক্রীড়া ডেস্ক ::

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। শেষ আটের লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। তার আগে অপ্টার সুপারকম্পিউটারের প্রেডিকশন জানাল, সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে কোন চার দল।

ডেটা বিশ্লেষণভিত্তিক এই প্রেডিকশন অনুযায়ী, শেষ চারে ওঠার সম্ভাবনায় এগিয়ে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। হাজারো সিমুলেশন চালিয়ে প্রতিটি কোয়ার্টার ফাইনালে দলগুলোর জয়ের সম্ভাবনা নির্ধারণ করেছে অপ্টা সুপারকম্পিউটারের মডেলটি।

পূর্বাভাস অনুযায়ী, মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৭২.১০ শতাংশ। মরক্কোর সম্ভাবনা ২৭.৯০ শতাংশ। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এই ম্যাচে। সেবার মরক্কোকে হারিয়েই ফাইনালে উঠেছিল ফ্রান্স। এবারও কিলিয়ান এমবাপ্পের দলকে ফেভারিট ধরছে সুপারকম্পিউটার।

স্পেন-বেলজিয়াম ম্যাচেও ব্যবধান বড়। স্পেনের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৭০.৭২ শতাংশ, বেলজিয়ামের ২৯.২৮ শতাংশ। শেষ ষোলোয় পর্তুগালকে হারিয়ে আসা স্পেনকে এই মুহূর্তে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে দেখছে ডেটা মডেল।

নরওয়ে-ইংল্যান্ড ম্যাচে তুলনামূলক লড়াইয়ের আভাস আছে। নরওয়ের সম্ভাবনা ৩৮.০৪ শতাংশ, ইংল্যান্ডের ৬১.৯৬ শতাংশ। ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও হিসাবের খাতায় এগিয়ে হ্যারি কেইনদের ইংল্যান্ড।

শেষ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। অপ্টার প্রেডিকশনে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৩.৬২ শতাংশ, সুইজারল্যান্ডের ৩৬.৩৮ শতাংশ। মিশরের বিপক্ষে নাটকীয় জয়ে শেষ আটে ওঠা বর্তমান চ্যাম্পিয়নদের সামনে তাই অপেক্ষা করছে আরেকটি কঠিন পরীক্ষা।

এর আগে একই মডেল শেষ আটে ওঠা আট দলের মধ্যে ছয়টি দল সঠিকভাবে অনুমান করেছিল। তারও আগে নকআউটের দ্বিতীয় ধাপের ১৬ ম্যাচের মধ্যে ১৪টির ফল সঠিকভাবে ধরেছিল এই প্রক্ষেপণ।

তবে সুপারকম্পিউটারের হিসাব শেষ কথা নয়। ফুটবল মাঠে পরিসংখ্যান সম্ভাবনা দেখায়, ফল নির্ধারণ করে না। মরক্কো, বেলজিয়াম, নরওয়ে কিংবা সুইজারল্যান্ডের জন্য তাই বার্তাটা পরিষ্কার, সংখ্যার হিসেবে পিছিয়ে থাকলেও এক ম্যাচের নকআউট লড়াইয়ে চমক দেখানোর সুযোগ সব সময়ই থাকে।

কোয়ার্টার ফাইনালে জয়ের সম্ভাবনা

ফ্রান্স ৭২.১০ শতাংশ – মরক্কো ২৭.৯০ শতাংশ
স্পেন ৭০.৭২ শতাংশ – বেলজিয়াম ২৯.২৮ শতাংশ
নরওয়ে ৩৮.০৪ শতাংশ – ইংল্যান্ড ৬১.৯৬ শতাংশ
আর্জেন্টিনা ৬৩.৬২ শতাংশ – সুইজারল্যান্ড ৩৬.৩৮ শতাংশ

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর