1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত জাকির পালাতক! ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তালার সাংবাদিক টিপুর কন্যা ফারহানা সুলতানা চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের অভিযোগে সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালাল দুই ভারতীয় চোরাকারবারি কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচে যাকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার সেমিফাইনালের চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন রেফারিং নিয়ে হতাশ হলেও আর্জেন্টিনা ফেভার পাচ্ছে বলে মনে করেন না সুইস কোচ তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের একের পর এক হামলা

সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচে যাকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত
arj-england-17003
  • স্পোর্টস ডেস্ক ::

দেখতে দেখতে শেষ পর্যায়ে পৌঁছে গেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। অন্য সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।

সেমিফাইনালে ওঠা চার দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। তবে বিভিন্ন পরিসংখ্যান ও শক্তিমত্তা বিশ্লেষণ করে ভবিষ্যদ্বাণী দিয়েছে অপ্টা সুপারকম্পিউটার।

অপ্টার বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচটি হবে বেশ হাড্ডাহাড্ডি। তবে খুব সামান্য ব্যবধানে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখা হয়েছে।

সুপারকম্পিউটারের হিসাব বলছে, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯ দশমিক ৪ শতাংশ।

এছাড়া নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮ দশমিক ৯ শতাংশ, আর আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ১০ শতাংশ। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৭ শতাংশ।

শুধু সেমিফাইনাল নয়, বিশ্বকাপ জয়ের সম্ভাবনার হিসাবেও সামান্য এগিয়ে ইংল্যান্ড। অপ্টার তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা ২১ দশমিক ৯৪ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ২০ দশমিক ৫৫ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর