1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণে অভিযুক্ত পলাশ মণ্ডল গ্রেফতার! অগ্রনী ব্যাংক বাঁকা বাজার শাখায় কিউআর কোড রোড শো অনুষ্ঠিত মুন্সিগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে খবর প্রকাশের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি বিএনপি নেতার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও টিআরএম বাস্তবায়নের তাগিদ প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জের মেঘনা নদীতে হাত বাঁধা নারীসহ পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠন আ’লীগ ও ছাত্রলীগের হামলায় ১০ ছাত্রদল নেতাকর্মী আহত, আটক- ২ টংগীবাড়ীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী গ্রেফতার গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল : প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত
munsigang-17233
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জের নয়াগাঁও ও হাটলক্ষীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের সার্বিক দিক-নির্দেশনায় গতকাল রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় রুমি হাসান (২৪) ও তাইম মস্তান (২৮) নামে দুজনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে হাটলক্ষীগঞ্জ এলাকার একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে কাজী সালেহ আলম ওরফে সোহাগ (৩২) এবং রাকিব মিয়া ওরফে শিশির (২৯) নামে আরও দুজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

দুটি অভিযানে সর্বমোট ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর