1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপনে র‌্যালী ও আলোচনা সভা সৈয়দপুরে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক বিতরণ পাইকগাছায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত প্রধানমন্ত্রীর খুলনা সফর, মহানগর বিএনপির দুই দিনের কর্মসূচি কেশবপুরে ধানক্ষেতে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাইকগাছায় মুক্তিপণের দাবিতে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার, আটক ২ বিএফআরআই এর ডিজি’র লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন কপিলমুনি কলেজে এইচএসসিতে পাশের হার ৪২.৫০, জিপিএ-৫-৬জন বেকার যুবকদের কর্মসংস্থানে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : সৈয়দপুরে প্রতিমন্ত্রী আমিনুল হক কয়রায় অবৈধভাবে ঝিনুক পাচারকালে পাইকগাছার ১ব্যক্তি আটক

হরমুজে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল বিপ্লবী গার্ড

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত
usa-spi-17821
  • আন্তর্জাতিক ডেস্ক ::

হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের একটি স্পাই ড্রোন আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ইরানি বার্তাসংস্থা ইরনা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জানিয়েছে, হরুমুজের পশ্চিমাঞ্চলে ড্রোনটি আটক করা হয়।

বিপ্লবী গার্ডের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এ নিয়ে এক বিবৃতিতে বলেছে, “আমাদের যোদ্ধারা হরমুজের পশ্চিমাঞ্চলে আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনীর একটি এমকিউএম-১৭০ স্পাই ড্রোন নিরাপদভাবে মাটিয়ে নামিয়ে এনেছে।”

“তাদের এই স্পাই ড্রোনের উদ্দেশ্য ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে থাকা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করা।”

“এই ড্রোন থেকে পাওয়া তথ্যে বিপ্লবী গার্ডের নৌ বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন ড্রোনটি উড়ানো হয়েছিল পারস্য উপসাগরের কোনো দেশের উপকূল থেকে।”

এরআগে ইরানের বিপ্লবী গার্ড একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার তথ্য দিয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার পর বিপ্লবী গার্ড হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এরপর থেকে সেখান দিয়ে জ্বালানিবাহী জাহাজ আর স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।

ইরান আজ নতুন করে আবারও জানিয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত তাদের দেওয়া শর্ত না মানবে ততক্ষণ হরমুজ প্রণালি খোলা হবে না।

সূত্র: আলজাজিরা

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর