1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসরাইলি নির্বাচনকে ‘অবৈধ’ প্রমাণের চেষ্টা করছেন নেতানিয়াহু পাঁচ হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে তাহসিফের মৃত্যুতে পিবিআইয়ের ছায়া তদন্ত, নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার ইরানে নতুন হামলার প্রস্তুতি ! হরমুজে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল বিপ্লবী গার্ড খুলনায় চাঁদার দাবিতে হুমকি, ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ি! কপিলমুনিতে বজ্রপাতে এক জনের মৃত্যু সৈয়দপুরে জাসাসের সদস্য সচিব ও সাংবাদিক ফারুকের মেয়ের ইন্তেকাল পদোন্নতি পেয়ে রেলভবনে যাচ্ছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মব্যবস্থাপক মমতাজুল প্লাস্টিকের দূষণে হুমকিতে সুন্দরবন

ইরানে নতুন হামলার প্রস্তুতি !

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত
iran-17822
  • আন্তর্জাতিক ডেস্ক ::

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন শেষে ইরানে নতুন করে তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে টেক্সাস থেকে দখলদার ইসরায়েলে একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আসছে মার্কিন সেনারা। এছাড়া যেসব জায়গায় সেনারা ইরানের পাল্টা হামলার শিকার হতে পারে সেখান থেকে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

ইরানে হামলার ব্যাপারে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকেও অবহিত করেছে যুক্তরাষ্ট্র। তাদের এ নিয়ে প্রস্তুত থাকতে বলেছে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আছে রাডারের যন্ত্রাংশ, একটি এনগেজমেন্ট কন্ট্রোল স্টেশন, মিসাইল লঞ্চার এবং প্রতিহতকারী মিসাইল।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ওয়ালস্ট্রিটকে দুর্বল স্থান থেকে নিজেদের সেনাদের সরিয়ে নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

অপরদিকে আরব দেশগুলোকে সতর্কতা দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ইরানে স্বল্প কিন্তু অত্যন্ত তীব্র হামলা চালানো হবে। এ নিয়ে যেন তারা প্রস্তুত থাকে।

এরসঙ্গে যেসব অস্ত্র ও গোলাবারুদ ফুরিয়ে এসেছিল সেগুলো পুনরায় মজুদের কাজ চালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা। অপরদিকে বোমা হামলার জন্য বোমারু এবং যুদ্ধবিমান প্রস্তুত করা হচ্ছে।

ইরানের বিরুদ্ধে এ নতুন হামলায় অংশ নিতে নৌ সেনাদের একটি বিশেষজ্ঞ ইউনিট ও যুদ্ধজাহাজ আসছে। যারা ইতিমধ্যে এ অঞ্চলে থাকা ২০টি যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দেবে। অবশ্য আবার কিছু জাহাজকে হামলার আগে ফিরিয়ে নেওয়া হতে পারে।

ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো হামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনায় হামলার দিকে ঝুঁকছেন।

মার্কিনিদের এমন প্রস্তুতির মধ্যে ইরান হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও নতুন করে হামলা চালায় তাহলে তারাও হামলার পরিধি বিস্তৃত করবে। এতে উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর এবং অন্যান্য বেসামরিক স্থাপনাকে টার্গেট করা হবে।

সূত্র: জেরুজালেম পোস্ট

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর