1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয়

আমি ডাক্তার কম শয়তান বেশি!

  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা)::

খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আলোচিত ডাক্তার আব্দুল্লাহ আল মামুন আস্ফালন করে বলেছেন তিনি নাকি “ডাক্তার কম শয়তান বেশি”। তার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তাকে শায়েস্তা করতে যেকোন পথ অবলম্বন করতে পারেন তিনি। গতকাল তার এসংক্রান্তে একটি অডিও ক্লিপস সাংবাদিকদের হাতে এসেছে।

তিনি বলেন কাউকে তোয়াক্কা করেন না তিনি। নিজ কর্মস্থল স্বাস্থ্য কেন্দ্র থেকে ইচ্ছে মত বেরিয়ে পড়লেও ছুটি নেওয়ার ব্যাপারে তিনি উর্ধ্বতন কর্মকর্তাকে বলার প্রয়োজনও মনে করেননা। হাসপাতাল উপস্থিত না থাকার বিষয়ে বলেন, আমি জরুরি কাজে খুলনায় গিয়েছি, কারোর কাছে থেকে অনুমতি নেয়নি। ছুটি লিখে রেখে চলে গিয়েছি। ছুটি চাইলে ছুটি দিবে, না চাইলে বেতন কাটবে (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা)। এতে আমার জায় আসেনা।

আগড়ঘাটা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন আয়া দিয়ে আগত রোগীদের চিকিৎসা ব্যাবস্থাপত্র, ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করেন। এমন গুরতর সব অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে প্রতিবেদনকালে তিনি নিজেসহ অন্যান্যদের দিয়ে সাংবাদিকদের উপর হামলে পড়ে। এসময় সাংবাদিক ও ব্যবসায়ী আব্দুল মজিদের পকেটে রক্ষিত ৮০ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল কেড়ে নেয়। এসময় তারা তার ভিডিও ক্যামেরা ভাঙচুর করে। ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে উপরন্তু সাংবাদিকদের ৪জন সহ ৫ জনকে আসামী করে চাঁদাবাজীসহ বিভিন্ন ধারায় থানায় একটি মামলা করেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক শেখ সেকেন্দার আলী বাদী হয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং-সি আর ১১৭/২৩ ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর