1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা

  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক ::

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা। তিনি জন্মসূত্রে খ্রিষ্টান হলেও ২০১৯ সালে এ ধর্ম ত্যাগ করেন তিনি। আর এ খবর জানিয়েছেন ভিভিয়ান নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে ভিভিয়ান বলেন, আমার জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। জন্মসূত্রে আমি খ্রিষ্টান, এখন ইসলাম ধর্ম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাস থেকে ইসলাম ধর্ম অনুসরণ করছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই।

সাক্ষাৎকারে বিয়ে-সন্তানের কথাও স্বীকার করে ভিভিয়ান জানান, এক বছর আগে মিসরীয় এক নারীকে বিয়ে করেন। মিসরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এসব তথ্য উল্লেখ করে ভিভিয়ান বলেন, হ্যাঁ, আমি বিবাহিত। আমার ৪ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ে ও সন্তানের খবর আমি জানাতাম। কিন্তু তার জন্য সঠিক সময় প্রয়োজন ছিলো।

কিছুদিন ধরে বিয়ে-সন্তান ও ধর্ম পরিবর্তনের নানা গুঞ্জন শোবিজ অঙ্গনে উড়ছে। এ বিষয়ে ভিভিয়ান বলেন, এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাকে নিয়ে তৈরি নানারকম গুঞ্জনের অবসান ঘটুক। সূত্র: হিন্দুস্তান টাইমস।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর