- শার্শা (যশোর) সংবাদা দাতা ::
যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক নাভারণ বাজারের পশু হাটটি দীর্ঘ দেড় যুগ বন্ধ থাকার পর পূনঃরায় বাজারটি
চালু করার উদ্যোগে দিয়েছে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ পশু হাট বন্ধ হয়ে যাওয়ায় সরকারী রাজস্ব বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে শত শত শ্রমজীবি মানুষের আয়ের পথ।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি
আবুল হাসান জহিরের দিক নির্দেশনায় আগামী ১১ই মার্চ থেকে চালুর উদ্যোগে নাভারণ পশু হাটের উন্মুক্ত স্থানে গরু ও ছাগল ব্যবসায়ী এবং স্থানীয় সুধি এলাকার গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে উফতার মহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন প্রতি গরুর পাইকারী ব্যবসায়ীদের জন্য ৩শ টাকা, সাধারনের জন্য ৫শ টাকা ও প্রতি ছাগলের পাইকারী ব্যবসায়ীদের জন্য ৫০ টাকা, সাধারনের জন্য ১৫০ টাকা খাজনা নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীদের পূর্ণ নিরাপত্তা এবং বাজারের
সিসি ক্যামেরা স্থাপনের ঘোষনা দিয়েছেন।
তিনি বলেন প্রতিটি ব্যবসায়ীদের বিশ্রামের জন্য পর্যান্ত ব্যবস্থা রাখা হয়েছে।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট ঠিকিাদার সাইদুর রহমান, গরু ব্যবসায়ী আঃ ছালাম, আব্দুল রহিম সহ প্রমুখ।
সবুজ হোসেনের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাভারণ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সামাদ কাশেমী।