1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

কোটা সংস্কারের দাবিতে সৈয়দপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৭৪ বার পঠিত
saeedpur-9576

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


চলমান কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগে সরকারি পরিপত্র বহাল রাখার দাবির আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষনা করে ঢাকাসহ সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (,১৬ জুলাই) বেলা সাড়ে ৩ টায় শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ সৈয়দপুর প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচী পালন করেন তারা।

এরআগে শিক্ষার্থীরা সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। কোটা বিরোধী বিভিন্ন শ্লোগানে মিছিলটি শহরের প্রধান অতিথি সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয় তারা।

এ সময় তারা প্রেসক্লাবের সামনের সড়কে বসে যায়। সেখানে দুই ঘন্টাব্যাপী অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করে। এসময় সড়কের উভয়পাশে যান চলাচলে বিঘ্ন ঘটে। সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী নানা ফেস্টুন ও ব্যনার নিয়ে উল্লেখিত স্থানে অবস্থান করে শিক্ষার্থীরা।

পরিস্থিতি সামাল দিতে সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম রাসেল পারভেজ আন্দোলনকারীদের সাথে কথা বলে তাদেরকে সড়ক থেকে অবস্থান কর্মসুচি শেষ করার আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা তাকে ধন্যবাদ জানিয়ে ভুয়া ভুয়া শ্লোগান দিয়ে তাঁর আহবান প্রত্যাখ্যান করে সমাবেশ চালিয়ে যায় তাঁরা। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলনে রাজপথে থাকার ঘোষণা দিয়ে বক্তব্য বলেন শিক্ষার্থী রাফায়েতুজ্জাহান, আদিব, মনিন সরকার রাপী, তাওহিদ, আব্দুর রহমান, কাওমিন, তৌহিদ আল রাজী, রাশেদুজ্জামান, রিফাত সান, রাজু ইসলাম, সিয়াম প্রমূখ।

বক্তারা বলেন, সরকারি সকল চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে। কোটা বাতিল না হলে দেশ মেধাশুন্য হয়ে পড়বে। কোটা বাতিলের দাবি দেশব্যাপী চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এতে এখন পর্যন্ত যে সকল ব্যক্তি নিহত ও আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা।

এছাড়া ছাত্রলীগ ও পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে রাজপথে থেকে দাবি আদায় করার হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর