1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পঠিত
munsigang-16379
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও কলাবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়া এলাকায় তন্তর পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে শ্রীনগরের আটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কলাবাহী একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন পুরুষ ও দুইজন নারী যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটি জব্দ করে চালককে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর