1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলের চেষ্টা, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ সাতক্ষীরায় পিতার ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলেও বহাল ভূয়া সনদে নিয়োগ পাওয়া দুই ছেলে সহকারী শিক্ষক লৌহজংএ চন্দ্রের বাড়ি থেকে ৩৯৫ ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেফতার  খুলনায় মনিরুল হাসান বাপ্পীসহ ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন পোশাক বিতরণ পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে তেল ব্যবসায়ী ও চালককে জরিমানা পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি, পুকুর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার অস্তিত্ব সংকটে কপিলমুনির চা-পট্টি, দখলে পরিবর্তন মালিকানা ! রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির ভৈরব নদে নিখোঁজের তিনদিন পর রিক্সা চালকের মরদেহ উদ্ধার

খুলনায় মনিরুল হাসান বাপ্পীসহ ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পঠিত
monirul-16081
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন-

খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজ।

পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ. কে. এম. ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ. কে. এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর