1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

খুলনায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল-গুলিসহ মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১১৩ বার পঠিত

শেখ নাদীর শাহ্,খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর খালিশপুর রেলগেট এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ
মোঃ তাজউদ্দীন শেখ (৩০) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে
র‌্যাব। সে খুলনার ডুমুরিয়ার ৭নং ওয়ার্ডের মৃত সামছুর রহমানের ছেলে।
মঙ্গলবার (৭ জুন) রাত ১০টার দিকে তাকে নগরীর খালিশপুর রেলগেট এলাকা থেকে
গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব
এর একটি আভিযানিক দল জানতে পারেন কেএমপি খুলনার খালিশপুর এলাকায় কয়েকজন
ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের
ভিত্তিতে আভিযানিক দলটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে খালিশপুর রেলগেট
এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ তাজউদ্দিন শেখকে গ্রেপ্তার করে।

গেস্খফতারকালে উপস্থিত সাক্ষীদের সামনে আসামির হেফাজতে থাকা একটি বিদেশী
পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি ও একটি মোবাইল ফোন
উদ্ধারপূর্বক সেগুলো জব্দ করা হয়।

সর্বশেষ জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে কেএমপি খুলনার খালিশপুর
থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে
একটি মামলা রুজু করা হয়েছে বলেও র‌্যাব সূত্র জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর