1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় ওলামা দলের সদস্য সচিব আহত

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২০ বার পঠিত
paikgacha-olamadol-15984
  • নিজস্ব প্রতিবেদক ::

খুলনার পাইকগাছা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব শফিকুল ইসলামকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ৫ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইফতারের পর উপজেলার শান্তা পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে হামলার এ ঘটনা ঘটে।

ওই রাতেই গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার শিকার শফিকুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, বর্তমানে তিনি উপজেলা ওলামা দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গড়ইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

তার ধারণা, সম্প্রতি গড়ইখালী হাটের ইজারা সংক্রান্ত বিষয় নিয়ে এলাকার শাহআলম এর সাথে ঝামেলাকে কেন্দ্র করে ঘটনায় তার উপর হালার ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম বলেন, ইফতারের পর শান্তা পশ্চিম পাড়া জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হবার পর আকষ্মিক প্রতিপক্ষ শাহআলম ও তার ভাই হামিদ তার উপর আকষ্মিক হামলা করে। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা রড দিয়ে তার পায়ে এবং মাথায় আঘাত করলে তিনি মাটিতে পুড়ে যান।।

শফিকুল ইসলামের স্ত্রী তুহিনা খাতুন বলেন, ঘটনাস্থলেই রক্তের স্রোত বয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার মাথায় অনেক গুলো সেলাই দিতে হয়।

এছাড়া তার বাম পা এবং বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে শুক্রবার সকালে আহত শফিকুল ইসলাম কে দেখতে হাসপাতালে যান উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ ও পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে আহতের পরিবার জানিয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর