1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

চিহৃিত মাদক ব্যবসায়ী ২৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৬৯ বার পঠিত
saidpur-9397

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুরে চিহৃিত মাদক ব্যবসায়ী নাসিম ওরফে ইয়াবা নাসিমকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ২৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৭ জুন) সৈয়দপুর থানায় মামলার পর সকালে তাকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) রাতে তাকে শহরের নতুন বাবুপাড়ার সানাউল্লাহ বসুনিয়া রোডের বাড়ি থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

থানা পুলিশ জানায়, ওই আসামির বিরুদ্ধে ইতিপূর্বে সৈয়দপুর থানায় মাদক সংক্রান্ত আরও ছয়টি মামলা রয়েছে। ওই মামলার মধ্যে কয়েকটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সম্প্রতি পরোয়ানাটি থানায় এলে চিহৃিত ওই মাদক ব্যবসায়ীকে ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। কিন্তু সে ছিল ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় আসামি নাসিমকে ধরতে পুলিশ সোর্স নিয়োগ করে। পরবর্তীতে সোর্সে দেওয়া সংবাদে পুলিশ জানতে পারে সে নতুন বাবুপাড়াস্থ তার নিজ বাড়িতে অবস্থান করছে।

এ অবস্থায় বৃহস্পতিবার (৬ জুন) রাতে সৈয়দপুর থানার এসআই মো. আহসান হাবিবের নেতৃত্বে এসআই লুৎফর রহমান, এএসআই আবু তালেব, মাসুদরানা ও নুরুন্নবীসহ থানা ও সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদক ব্যবসায়ী নাসিমের বাড়ি ঘিরে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে বিশেষ কায়দায় ব্যবস্থা করে রাখা বাড়ির টিনের চালার উপর দিয়ে বের হয়ে বাড়ির পিছন দিয়ে পালানোর চেস্টা করে।

কিন্তু তার বাড়ির পিছনেও পুলিশ দেখে তার পকেটে থাকা ইয়াবা ট্যাবলেটের প্যাকেট টিনের উপর ফেলে দিয়ে নেমে এলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে এলাকার মানুষজনের উপস্থিতিতে পুলিশ টিনের চালা থেকে ওইসব ইয়াবার প্যাকেট উদ্ধার করে। ওইসব প্যাকেট থেকে ২৪৫ পিস ইয়াবা বের হয়ে আসে। জানতে চাইলে মামলার বাদি থানার উপ- পরিদর্শক আহসান হাবিব বলেন, তার বিরুদ্ধে এর আগে থানায় মাদক সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। ওইসব মামলায় গ্রেফতারী পরোয়ানামুলে তাকে ধরতে গিয়ে আবারও তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহা আলম। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই। সৈয়দপুর থেকে মাদক নির্মূলে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে মাদক ব্যবসায়ী নাসিম গ্রেফতার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সচেতন এলাকাবাসী। তারা বলেন,তার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। তারা সৈয়দপুরে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশের প্রতি আহবান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর