1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান

টঙ্গীবাড়ীর বালিগাঁও রাস্তার পাশে জমেছে আখ বিক্রির হাট

  • প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২১৮ বার পঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি::

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে রাস্তার পাশে আখ বিক্রি জমে উঠেছে। বর্ষাকালে আখের ব্যাপক চাহিদা দেখা যায়। অন্যান্য ফলের তুলনায় আখ একটু নির্ভেজাল ফরমালিন মুক্ত ফল। যা বর্ষা মৌসুমে বিভিন্ন হাট বাজারে দেখা যায়। দেশের সবচেয়ে বেশি আখ উৎপাদনের জেলা নাটোরের পাশাপাশি মুন্সীগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান ও টঙ্গীবাড়ীতে আখের চাষাবাদ হচ্ছে।

গত কাল সোমবার উপজেলার বালিগাঁও বাজারে গিয়ে দেখা যায়, বাজারে রাস্তার পাশে অস্থায়ী দোকান পেতে বসেছে আখ বিক্রেতারা। বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, তারা দিনের শুরুতে আখ এনে সারি সারি সাজিয়ে দোকান পেতে বসেন, দিনের শেষাংশে আবার চলে যান।

আখ বিক্রেতা শামসুল আলম বলেন, আমি প্রতিদিন সকালে শ্রীনগর থেকে আখ এনে বিক্রি করি। সাইজ অনুযায়ী আখ বিক্রি করি প্রতি পিছ ১৫-২৫টাকা। এতে প্রতি আখে ৫ টাকা লাভ হয়। সারাদিনে ৭০থেকে ৮০টা আখ বিক্রি করতে পারি।

আরেক আখ বিক্রেতা আকবর হোসেন বলেন, গত ১২বছর যাবত বিভিন্ন বাজারে আখ বিক্রি করে থাকি। আগে আখের দাম কম ছিল। কম টাকা হলেই আখ কিনে বিক্রি করতে পারতাম। পুঁজি লাগতো কম লাভও হতো বেশি। এখন কষ্ট করে ক্ষেতের থেকে আখ তুলে ভেনে করে বাজারে এসে সারাদিন বিক্রি করার পরে ৪শ থেকে ৫শ টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আলমগীর বলেন, আখ তুলনামূলক মিষ্টি হয়নি। তবে এই ফল আমার কাছে খুবই পছন্দের। কারণ এটা সম্পূর্ণ ভেজাল মুক্ত। এটা খাওয়ার ফলে প্রচণ্ড গরমে পানির তৃষ্ণা মেটাতে সাহায্য করে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর