1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন রাজমিস্ত্রীর মৃত্যু ঝাঁপায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষাবিদ আকবর আলীর ইন্তেকাল খুলনায় প্রতিবন্ধী ইতু হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস সিলেট উত্তর ছাত্র জমিয়তের উদ্যোগে শাপলা চত্বরে নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সৈয়দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত সবকিছু ভুলে দলের সুনাম বাড়াতে আমরা একসাথে কাজ করবো—সৈয়দপুরে এমপি বিলকিস ডুমুরিয়াসহ খুলনায় চাহিদার তুলনায় সাড়ে ৩ লক্ষর বেশি কোরবানীর পশু উৎপাদন

পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত
low-lift-paikgacha-16477
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

পাইকগাছার কৃষি সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত গড়ইখালী ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি-সেচ) এর সহায়তায় ‘লো লিফট পাম্প (Low Lift Pump)’ স্থাপন কার্যক্রমের মনিটরিং ও পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকায় চলমান এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

জানা যায়, উপজেলা সেচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে কৃষিজমিতে পানি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে অনাবাদি ও স্বল্প সেচ সুবিধাপ্রাপ্ত জমিতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যেই এলাকায় পর্যায়ক্রমে ‘লো লিফট পাম্প’ স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

low-lift-paikgacha-16478

পরিদর্শনকালে কর্মকর্তারা একই সঙ্গে এলাকায় চলমান ‘মডেল সবজি চাষ’ খামারও পরিদর্শন করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এর সম্ভাবনা ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় এবং বিএডিসি (সেচ) এর সংশ্লিষ্ট প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর