1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনা ছাড়ার নির্দেশ ইরানের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার পাইকগাছায় ৬ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ডুমুরিয়ায় মাছের ঘেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু তালার খলিলনগরে সরকারি রাস্তার ইট উত্তোলন: অভিযুক্তের দাবি জমি তার তবুও বিকল্প রাস্তা করে দিবেন! কয়রায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণে এমপি আবুল কালাম আজাদ হরমুজ অভিযানে অস্বীকৃতি- ন্যাটো মারাত্মক ভুল করছে হুঁশিয়ারি ট্রাম্পের মনিরামপুর উপজেলাবাসীকে বিএনপি নেতা কামরুজ্জামান শাহীনের ঈদ শুভেচ্ছা  সাতক্ষীরায় ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও কোটায় চাকুরী সংক্রান্ত প্রতিবেদনের ভিন্নমত

ডুমুরিয়ায় মাছের ঘেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পঠিত
dumuriya-16100
  • খুলনা ব্যুরো ::

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামে একটি মাছের ঘেরে হামলা চালিয়ে মাছ লুট, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় ১১ জনের নামে লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন ভুক্তভোগী।

এজাহার সূত্রে জানা গেছে, মাগুরাঘোনা গ্রামের বাসিন্দা জোহর গাজীর ছেলে মোঃ জাকির হোসেন গাজী (৩০), পেশায় একজন ঘের ব্যবসায়ী। তার বাড়ির পাশের কালাবাগার বিল এলাকায় একটি মাছের ঘের রয়েছে, যেখানে তিনি দীর্ঘদিন ধরে গলদা চিংড়ি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ মার্চ সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আব্দুর রাজ্জাক শেখ’র ছেলে মোঃ রাজু শেখ (৩২), আঃ রফিক দপ্তরীর ছেলে মোঃ শাহিন দপ্তরী (২৫),কোমর সরদার’র ছেলে মোঃ নজরুল সরদার (৩৫),আঃ রশিদ মোড়ল’র ছেলে জাকারিয়া ওরফে বাবু মোড়ল (৩৮),শফিকুল ইসলাম শেখ’র ছেলে বাবু শেখ (৩০),আঃ রাজ্জাক শেখ”র ছেলে মুন্না শেখ (৩২),মৃত এরফান শেখ’র ছেলে হালিম শেখ (৫০),সবুর সরদার’র ছেলে শাহিনুর সরদার (৪৫), আরশাদ সরদার’র ছেলে ফরহাদ সরদার (৩৭), মৃত এরফান শেখ’র ছেলে আঃ হাই শেখ (৪৬),ও হোসেন আলী শেখ’র ছেলে আব্দুল্লাহ শেখ (৩০) সহ আরও অজ্ঞাতনামা কয়েকজন তার মাছের ঘেরে অবৈধভাবে প্রবেশ করে।

এ সময় তারা জাল দিয়ে ঘেরে থাকা গলদা চিংড়ি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। লুট হওয়া মাছের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা বলে দাবি করা হয়েছে। এছাড়া তারা ঘেরে থাকা একটি বাঁশের তৈরি ঘর ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

ভুক্তভোগীর দাবি, ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে আসামিরা তাকে মারধর করে আহত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে ডুমুরিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে।

ডুমুরিয়া থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর