1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলের চেষ্টা, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ সাতক্ষীরায় পিতার ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলেও বহাল ভূয়া সনদে নিয়োগ পাওয়া দুই ছেলে সহকারী শিক্ষক লৌহজংএ চন্দ্রের বাড়ি থেকে ৩৯৫ ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেফতার  খুলনায় মনিরুল হাসান বাপ্পীসহ ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন পোশাক বিতরণ পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে তেল ব্যবসায়ী ও চালককে জরিমানা পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি, পুকুর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার অস্তিত্ব সংকটে কপিলমুনির চা-পট্টি, দখলে পরিবর্তন মালিকানা ! রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির ভৈরব নদে নিখোঁজের তিনদিন পর রিক্সা চালকের মরদেহ উদ্ধার

ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলের চেষ্টা, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পঠিত
dumuriya-16085
  • খুলনা ব্যুরো::

খুলনার ডুমুরিয়ায় একটি মৎস্য ঘের দখলের চেষ্টা, কর্মচারীকে মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আবু সাহামা শেখ ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী আবু সাহামা শেখ জানান, কুলবাড়ীয়া বরাতিয়া মৌজার ঘ্যাংরাইল নদীর গোড়ায় অবস্থিত বন্দোবস্তকৃত প্রায় ১৫ বিঘা এবং ব্যক্তি মালিকানাধীন প্রায় ২১ বিঘাসহ মোট প্রায় ৩৫ বিঘা জমির মৎস্য ঘের নিয়ে তারসহ আরও পাঁচজন অংশীদারের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

অভিযোগে বলা হয়, গত ১১ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে কুলবাড়িয়া গ্রামের ইসহাক শেখের ছেলে লিটন শেখ (৪০), ও সাত্তার শেখের ছেলে সোহেল শেখ (৩৪),মঠবাড়ীয়া গ্রামের শাহাবুদ্দিন সরদারের ছেলে আতাউর রহমান সরদার (৩৮), ও শফি শেখের ছে রাজু শেখ (৪০) সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন সংঘবদ্ধভাবে উক্ত মৎস্য ঘেরে অবৈধভাবে প্রবেশ করে জোরপূর্বক মাছ ছাড়ে এবং ঘেরের হেড বাসার দরজায় তালা লাগিয়ে জমি দখলের চেষ্টা চালায়।

এ সময় ঘেরের কর্মচারী সুবোধ বিশ্বাস বাধা দিলে তাকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

dumuriya-16086

এছাড়া ভবিষ্যতে ঘেরে গেলে খুন-জখমের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগকারী দাবি করে।

ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ডুমুরিয়া থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর