- নিজস্ব প্রতিনিধি, ডুমুরিযা ::
খুলনার ডুমুরিয়ায় থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫’শ গ্রাম গাঁজাসহ আবু সাঈদ শেখ (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার হয়েছে। আবু সাঈদ খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের সৈয়দখালী গ্রামের কপিল উদ্দিন শেখের ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানের নেতৃত্বে শনিবার দিবাগত রাতে এসআই আল আমিন মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া এলাকার ‘মেসার্স নূরজাহান ব্রিকস’এর সামনে থেকে আবু সাঈদকে ৫শ’ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
আটক আবু সাঈদকে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে খুলনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান থানা পুলিশের এ এ কর্মকর্তা।