1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনা ছাড়ার নির্দেশ ইরানের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার পাইকগাছায় ৬ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ডুমুরিয়ায় মাছের ঘেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু তালার খলিলনগরে সরকারি রাস্তার ইট উত্তোলন: অভিযুক্তের দাবি জমি তার তবুও বিকল্প রাস্তা করে দিবেন! কয়রায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণে এমপি আবুল কালাম আজাদ হরমুজ অভিযানে অস্বীকৃতি- ন্যাটো মারাত্মক ভুল করছে হুঁশিয়ারি ট্রাম্পের মনিরামপুর উপজেলাবাসীকে বিএনপি নেতা কামরুজ্জামান শাহীনের ঈদ শুভেচ্ছা  সাতক্ষীরায় ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও কোটায় চাকুরী সংক্রান্ত প্রতিবেদনের ভিন্নমত

তালার খলিলনগরে সরকারি রাস্তার ইট উত্তোলন: অভিযুক্তের দাবি জমি তার তবুও বিকল্প রাস্তা করে দিবেন!

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পঠিত
oplus_0

নিজস্ব প্রতিনিধি:


তালার খলিলনগরের গোনালী নলতায় এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি রাস্তার দু’ শতাধিক ইট উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৭মার্চ) সকালে গোনালী নলতা দক্ষিণ পাড়ায় বিআরডিপির আওতায় (২০২০/২০২১) অর্থবছরে নির্মাণকৃত রাস্তাটির ইট স্থানীয় জনৈক তুহিন গাজী উত্তোলন করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে সরেজমিনে গেলে স্থানীয়রা এ প্রতিনিধিকে জানান, তুহিন গাজী ও সহযোগীরা মিলে সরকারি রাস্তায় ইট তুলে ফেলেছে। এতে স্থানীয়দের চলাচলের খুব অসুবিধা হবে। যদিও স্থানীয়রা প্রথমে অভিযুক্তকে বাধা দিতে গেলে সে গালিগালাজ করা সহ স্থানীয় মহিলাদের মারপিটে উদ্বত হলে নিরুপায় হয়ে তারা চুপ থাকতে বাধ্য হন।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান ঘটনা শুনেছেন দাবি করে বলেন, সরকারি রাস্তার ইট তোলা অন্যায়।

উপজেলা বিআরডিপি কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার জানান, সরকারি রাস্তার ইট উত্তোলন অন্যায়। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

যদিও অভিযুক্ত তুহিন গাজী দায় স্বীকার করে বলেন তার মালিকানাধীন জমির উপর রাস্তা তাই ইট উত্তোলন করেছে। পুকুরের পাশ দিয়ে বিকল্প রাস্তা করে দিবেন বলেও তিনি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর