1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

দারিদ্র্য বিমোচনে সরকারের উদ্যোগগুলো দেখতে ঢাকায় আসছেন জাতিসংঘের দূত শ্যুটার

  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১১৪ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ওলিভিয়ার ডি শ্যুটার ১২ দি‌নের সফ‌রে আগামী ১৭ মে ঢাকায় আস‌ছেন । তি‌নি দারিদ্র্য বিমোচনে সরকারের উদ্যোগগুলো দেখতে বাংলাদেশ সফর করবেন।

বুধবার (১০ মে) জাতিসংঘ ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৭ থেকে ২৯ মে ওলিভিয়ার ডি শ্যুটার দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অর্জিত অবস্থান কীভাবে অক্ষুণ্ণ রাখা যায় এবং সর্বস্তরের জনগণের মাঝে সমানভাবে এর সুফল নিশ্চিত করা যায়, সে বিষয়ে আলোচনার জন্য ঢাকায় আস‌ছেন।

সফরকালে জাতিসংঘ বিশেষজ্ঞ ঢাকা ও রংপুর বিভাগের কিছু এলাকা এবং কক্সবাজার পরিদর্শন করবেন। তিনি এসব এলাকার স্থানীয় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, দারিদ্র্যপীড়িত সম্প্রদায় ও মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা নিরূপণে ডি শ্যুটার দারিদ্র্যের ওপর বাংলাদেশের শ্রম আইন, স্বাস্থ্যসেবা, গৃহায়ণ এবং শিক্ষা ব্যবস্থার প্রভাবগুলো পর্যবেক্ষণ করবেন। নারী, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ, তৈরি পোশাককর্মী এবং রোহিঙ্গা শরণার্থীসহ যেসব গোষ্ঠী দারিদ্র্য ও বৈষম্যের শিকার, তাদের অবস্থাও পর্যবেক্ষণ করবেন তিনি।

শ্যুটার বলেন, আসন্ন সফরের ফলে আমি দারিদ্র্য বিমোচন নি‌য়ে মানু‌ষের কাছ থে‌কে আরও বেশি শুনতে ও জানতে পারব। অর্থনৈতিক ও জলবায়ুজনিত অভিঘাতের প্রেক্ষাপটে মানুষকে দারিদ্র্যমুক্ত রাখতে ও সবার জন্য মানসম্পন্ন জীবনমান নিশ্চিতকরণে বাংলাদেশ সরকার যেন সহযোগিতা প্রদান অব্যাহত রাখতে পারে, সেসব বিষয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করতে পারব।

জা‌তিসংঘ জানিয়েছে, ২০২৪ সালের জুনে এই বিশেষজ্ঞ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলা‌দেশ নি‌য়ে তার চূড়ান্ত প্রতিবেদন পেশ করবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর