1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

নাটোরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
accsident-10288
  • শামীম পারভেজ, নাটোর ::

মঙ্গলবার সকালে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। জানা যায়, ব্যাটারিচালিত ভ্যানের চাকা পাংচার হয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে ভ্যানচালক ও ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

নিহত ভ্যানচালক নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের এসার উদ্দিনের ছেলে আলফু থান্দার (২৮) এবং নিহত ট্রাকচালক মো. মোস্তাকিন (৪৫) বাগেরহাটের কচুয়ার বাসিন্দা।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত একটি ভ্যান কদিমচিলান এলাকায় আঞ্চলিক সড়ক থেকে নাটোর-পাবনা মহাসড়কে ওঠার পর পরই চাকা পাংচার হয়ে যায়। তখন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে নাটোর অভিমুখী সুপারি বহনকারী একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানচালক আলফু থান্দার ঘটনাস্থলে নিহত হন। ট্রাকচালক মো. মোস্তাকিন গুরুতর আহত হয়ে ট্রাকের মধ্যে আটকা পড়েন। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর