1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন পাইকগাছায় পাউবোর জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুন্সীগঞ্জের গজারিয়ায় জবাইকৃত ১৩ ঘোড়া উদ্ধার, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালাল চক্র সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি পাইকগাছায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সৈয়দপুরে গরু ও ছাগলের খামার করে স্বাবলম্বী ফিরোজ আহমেদ বাড়ছে পরিবেশবান্ধব বাঁশের তৈরী পণ্যের ব্যবহার, কয়রার সংগ্রামী নারী মিনতী এখন সফল উদ্যোক্তা! সুন্দরবনের শ্যামনগর এলাকায় দস্যুদের গুলিতে ষাটোর্ধ্ব কাঁকড়া শিকারী আহত! নানা অভিযোগে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অপসারণের দাবি! কয়রায় জ্বালানি তেলের চলমান পরিস্থিতি মোকাবিলায় করনীয় শীর্ষক মতবিনিময় সভা

পাইকগাছায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পঠিত
paikgacha-pic-16258
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::

পাইকগাছা পৌর সদরে বাসা ভাড়া নিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশের হাতে আটক ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার সাবেক মহিলা কাউন্সিলর শেলীর বাড়ির (ভাড়াটিয়া) বাসা থেকে দুই যুবতী, দুই নারী ও একজন পুরুষকে আটক করে থানা পুলিশ।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে গড়ইখালী এলাকার এক নারীকে ১ মাস, আমাদী ইউনিয়নের অপর এক নারীকে ৭ দিন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাচপোতা ও তালা এলাকার দুই যুবতীকে ৩ দিন করে এবং গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এক পুরুষকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আটক দণ্ডপ্রাপ্তদের খুলনা কারাগারে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর