1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি ফানি ভিডিও ইস্যুতে খুলনার ফিরোজকে ঘিরে সরগরম সামাজিক মাধ্যম ফেসবুক! আইজিপি পদক পেলেন রাজগঞ্জের জুয়েল রানা, অভিনন্দন ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেশ চড়া পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার: খামারিকে অর্থদন্ড শার্শায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শার্শার পাঁচ ভুলাট দাখিল মাদ্রাসা: ভবন না থাকায় আকাশে মেঘ দেখলেই ছুটির ঘন্টা বাজে মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির প্রতিবাদে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত পাইকগাছার দেলুটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এমপি’র খুলনা জেলা ছাত্রদলের আহবায়ক ফিরোজকে অব্যাহতি, দায়িত্বে জাফর পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার: খামারিকে অর্থদন্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত
mobile-cort-16545
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে এক খামারিকে অর্থদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৪ মে (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার গদাইপুর গ্রামের জৈনক শাহিনুর রহমানের গবাদিপশুর খামারে বিশেষ এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী।

স্থানীয় সূত্রে জানা যায়, গদাইপুর গ্রামের ওই খামারি দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বসতবাড়ির পাশে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে আসছিলেন। খামারের বর্জ্য ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন পার্শ্ববর্তী বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ওই খামারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

mobile-cort-16546

অভিযান চলাকালে দেখা যায়, খামারের বর্জ্য নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ ও মশার উপদ্রব সৃষ্টি হয়েছে। যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এসব অপরাধের দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ওই খামারিকে দুই হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, “পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে কোনো ব্যবসা পরিচালনা করা আইনত দ-নীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” একই সাথে তিনি সকল খামারিকে স্বাস্থ্যবিধি মেনে এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক নিয়ম অনুসরণ করে খামার পরিচালনার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর