1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ওসির প্রত্যাহারে আল্টিমেটাম সৈয়দপুরে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব পালিত পাইকগাছায় নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পাইকগাছায় তাঁতীদল সভাপতির বিরুদ্ধে চিংড়ি ঘের দখলের অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প.প. কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা অবশেষে কপিলমুনিতে ঈদগাহ নির্মাণের কার্যক্রম শুরু একদিনে ৬টি যুদ্ধবিমান-ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি আইআরজিসির বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কয়রায় জামায়াতের রুকন বৈঠক

পাইকগাছায় তাঁতীদল সভাপতির বিরুদ্ধে চিংড়ি ঘের দখলের অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পঠিত
paikgacha-16247
  • খুলনা ব্যুরো ::

খুলনার পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের দু’টি চিংড়ি ঘের জবরদখলের অভিযোগ উঠেছে উপজেলা তাঁতীদলের সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার সংবাদ সম্মেলন করে ন্যায়বিচার দাবি করেছে।

রবিবার (০৫ এপ্রিল) সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত কালিপদ বিশ্বাস ও অরুণ কুমার মন্ডলের পক্ষে গৃহবধূ শম্পা সানা।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, উপজেলার স্বরণখালী মৌজায় ১৬ বিঘা এবং লস্কর মৌজায় আড়াই বিঘা জমির চিংড়ি ঘের শনিবার রাতে জবরদখল করেন উপজেলা তাঁতীদলের সভাপতি শিমুল তাওয়ালী ও লস্কর গ্রামের আজিজুল গাজী।

paikgacha-16248

অভিযোগে আরও বলা হয়, দখলের সময় অরুণ মন্ডলের ঘেরের ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঘেরের কর্মচারী রেজাউল ইসলাম।

ক্ষতিগ্রস্ত কালিপদ বিশ্বাস (৭৫) জানান, ঘের দখলে বাধা দিলে তাকে মারধর করা হয় এবং বর্তমানে তাকে ঘেরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযুক্ত শিমুল তাওয়ালী ও আজিজুল গাজীর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর