1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুবির পাইকগাছা কৃষি ক্যাম্পাস পিসি রায়ের নামে নামকরণের দাবিতে স্মারকলিপি সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী এসআই নিয়োগ পরীক্ষা, জাল প্রবেশপত্র-ভুয়া পরীক্ষার্থীসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেপ্তার তালা সার্জিক্যালে ভুল চিকিৎসায় প্রসূতির অবস্থা সংকটাপন্ন সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিললো ইছামতি নদীতে কয়রায় ৫০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কোটি টাকার জালিয়াতি ও বেপরোয়া দুর্নীতি!​ সাতক্ষীরার এল্লারচরের বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকাতে মরিয়া সৈয়দপুর শহরে মুদি দোকানে চালের টিন কেটে দূর্ধর্ষ চুরি শার্শায় বৃক্ষররোপন কর্মসূচি, খালের দুপাড়ে ফলজ ও বনোজ বৃক্ষ রোপন

পাইকগাছায় নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পঠিত
durniti-paikgacha-16249
  • পাইকগাছা প্রতিনিধি ::

দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করার লক্ষ্যে খুলনার পাইকগাছায় ‘উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’ পুনর্গঠন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় পরিচালক মো. ফজলুল হক স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে পাইকগাছা কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পাকে সভাপতি এবং জামিনুর ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি পদে সমাজসেবক মো. নিজাম উদ্দীন ও পল্লী চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ইয়াসিন শেখ বাপ্পী, মাহফুজুর রহমান, শুকদেব চন্দ্র রায়, মোসা. জেসমিন নাহার ও প্লাবন দাশ।

কমিটি পুনর্গঠনের পর গত ৪ এপ্রিল রবিবার বিকেলে পাইকগাছা বনানী সংঘ মিলনায়তনে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভাপতি রহিমা আখতার শম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ মার্চ এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটির সভাপতি জিএমএম আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ দাশ নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

সভায় নতুন কমিটির পরিচিতি পর্ব শেষে উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম ত্বরান্বিত করতে এবং গণসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

কমিটির সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং কমিটি পুনর্গঠনের জন্য দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর