1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন পাইকগাছায় পাউবোর জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুন্সীগঞ্জের গজারিয়ায় জবাইকৃত ১৩ ঘোড়া উদ্ধার, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালাল চক্র সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি পাইকগাছায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সৈয়দপুরে গরু ও ছাগলের খামার করে স্বাবলম্বী ফিরোজ আহমেদ বাড়ছে পরিবেশবান্ধব বাঁশের তৈরী পণ্যের ব্যবহার, কয়রার সংগ্রামী নারী মিনতী এখন সফল উদ্যোক্তা! সুন্দরবনের শ্যামনগর এলাকায় দস্যুদের গুলিতে ষাটোর্ধ্ব কাঁকড়া শিকারী আহত! নানা অভিযোগে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অপসারণের দাবি! কয়রায় জ্বালানি তেলের চলমান পরিস্থিতি মোকাবিলায় করনীয় শীর্ষক মতবিনিময় সভা

পাইকগাছায় পাউবোর জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পঠিত
pubo-16261
  • নিজস্ব প্রতিবেদক ::

পাইকগাছায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) জমি অবৈধ ভাবে দখলে নিয়ে সেখানে অবৈধ বসতি স্থাপনকারীদের  উচ্ছেদ করা হয়েছে।

৮ এপ্রিল (বুধবার) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বসবাসরত ১০/১৫ টি পরিবারের ঘরবাড়ি স্কেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তাদেরকে উচ্ছেদ করে।

উচ্ছেদ চলাকালীন ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারের দাবি, সেখানকার .৬২.৫০ একর জমি তাদের। এসময় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার কান্নায় ভেঙে পড়েন।

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীরের অভ্যন্তরে অনেক গুলো পরিবার বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করে আসছিল। পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য তাদেরকে বারবার তাগিদ দেওয়ার পরও তারা জায়গা ছেড়ে না দেওয়ায় দু’দফা নোটিশ দিয়ে সাড়া নাপাওয়ায় জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুধবার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

pubo-16262

এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, আরডিসিও আরিফুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রিয়াজুল আজাদসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এদিকে উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে বাতিখালী গ্রামের তারক চন্দ্র সানা দাবি করেন, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিনা নোটিশে তাদেরকে নির্দয়ভাবে উচ্ছেদ করে।

তিনি আরোও  বলেন, বাতিখালী মৌজার ২৬৯ খতিয়ানের ১৪৫, ১৪৬ ও ১৪৭ দাগে তারক, সুভাষ, বিধান, অসীম ও রবীন্দ্রনাথ সানাসহ তাদের ৫ জনের সাড়ে ৬২ শতক জমি রয়েছে।

তিনি বলেন, জমির দাখিলা পরিশোধসহ তাদের নামে রেকর্ড ও নালিশী জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা মামলা চলমান রয়েছে।

এ ব্যাপারে সকল নিয়ম-নীতি অনুসরণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর