1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলের চেষ্টা, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ সাতক্ষীরায় পিতার ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল হলেও বহাল ভূয়া সনদে নিয়োগ পাওয়া দুই ছেলে সহকারী শিক্ষক লৌহজংএ চন্দ্রের বাড়ি থেকে ৩৯৫ ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেফতার  খুলনায় মনিরুল হাসান বাপ্পীসহ ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন পোশাক বিতরণ পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে তেল ব্যবসায়ী ও চালককে জরিমানা পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি, পুকুর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার অস্তিত্ব সংকটে কপিলমুনির চা-পট্টি, দখলে পরিবর্তন মালিকানা ! রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির ভৈরব নদে নিখোঁজের তিনদিন পর রিক্সা চালকের মরদেহ উদ্ধার

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে তেল ব্যবসায়ী ও চালককে জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পঠিত
paikgacha-mobile-cort-16079
  • নিজস্ব প্রতিবেদক ::

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে বেসরকারি অ্যাম্বুলেন্স অবৈধভাবে অযাচিত পার্কিং, অসদাচারণ এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।

১৪ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এসময় মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখার অপরাধে একজন ড্রাইভারকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং হাসপাতালের ভিতর বেসরকারি এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ভবিষ্যতে পার্কিং করে রেখে রোগীদের চলাচলে বাধা দিবেন না মর্মে ৪ জনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, ওসি মো. গোলাম কিবরিয়াসহ আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই দিন দুপুরে উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং তেল মজুদ করে রেখে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে ভ্রাম্যমান আদালতে এক দোকানদারকে অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

এসময় সকল ব্যবসায়ীকে এধরনের প্রবণতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর