- নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা ::
খুলনার পাইকগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর আস্থাভাজন হিসেবে পরিচিত মো: গফ্ফার মোড়ল (৩৯) কে ৬০০ পিস নেশাদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ আভিযানিক দল খুলনাগামী একটি যাত্রবিাহী বাসে তল্লাশি চালিয়ে পথিমধ্যে ডুমুরিয়া থেকে এ মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে আটক করে। আটক গফ্ফার পৌরসভার বানিদকাটি এলাকার সোবহান মোড়লের ছেলে ও ৩ নং ওয়ার্ডের আওয়ামীরীগ সমর্থিত সাবেক কাউন্সিলর।