1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

বজ্রপাতে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্থ, সংস্কারের পর ফ্লাইট ওঠানামা স্বাভাবিক

  • প্রকাশিত : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮৬ বার পঠিত
runoye-9295

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


গেল রাতের বজ্রপাতে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের সৃষ্ট ফাটল মেরামত করা হয়েছে। ফলে সোমবার (২০মে) দুপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ ফ্লাইটসহ বিমানবন্দরের রানওয়েতে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রানওয়ের যেসব অংশে ফাটল দেখা দিয়েছিল তা সংস্কার করা হয়েছে।

শিডিউল অনুযায়ী সোমবার দুপুর দুইটা পর্যন্ত বিমান বাংলাদেশের একটি ও বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলার একটি করে ফ্লাইট অবতরণের কথা থাকলেও রানওয়েতে ফাটল দেখা দেওয়ায় সকাল ৮টার বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইটসহ অন্যান্য ফ্লাইট অবতরণের নির্দেশ দেয়নি। মেরামতের পর দুপুর পৌনে ১২টার দিকে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ অবতরণ করে। রানওয়ের সংস্কার কাজ শুকানোর পর বেলা ২ টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ বিমান অবতরণ করে এবং ৩ টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই সময়ের পর অন্যান্য ফ্লাইট ওঠা-নামা স্বাভাবিক হয়।

সুপ্লব কুমার বলেন, সৈয়দপুর বিমানবন্দরে বজ্র নিরোধক ব্যবস্থা চালু আছে। এরপরও কেন এমনটি হলো তা প্রকৌশলীর সাথে কথা বলে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর