1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

বন্যার্তদের সাহায্যে তহবিল সংগ্রহে তারুণ্যের অঙ্গীকারের মতবিনিময়

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৫৯ বার পঠিত
saidpur-10001

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


ফেনী,কুমিল্লা,নোয়াখালী, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষজনকে সাহায্যের জন্য তহবিল সংগ্রহের বিষয়ে গণমাধ্যমকে অবগত করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের অঙ্গীকার।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে শহরের পার্বতীপুর সড়কস্থ সুলতানগরের ড্রিমপ্লাস হোটেল এন্ড রিসোর্টে রিসোর্ট এন্ড হোটেলে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসেন আরমান হোসেন।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক রিফাত হোসেন। সভায় বক্তব্য বলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ তানভীর ও সাধারণ সম্পাদক নিরব আহমেদ, সাংবাদিক ওমর ফারুক, শাহজাহান আলী মনন, মাইনুল হক ও রাজু আহমেদ।

সভায় বক্তারা বলেন, ভারত কর্তৃক আকস্মিক বাঁধ খুলে দেয়ায় যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে তা সত্যিকার অর্থে বাংলাদেশকে ডুবিয়ে মারার ভারতীয় অপচেষ্টা। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেই মনে করা হচ্ছে। ভারতের এমন অমানবিক কাজে ভারতকে কোনভাবেই রাষ্ট্রীয় বন্ধু ভাবার কোন সুযোগ নেই। বরং ভারতের এটি আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ। যা কখনোই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, এই শত্রুসুলভ আচরণের জন্য ভারতকে অবশ্যই সম্পূর্ণরুপে বয়কট করতে হবে। কারণ এমন বিপর্যয়কর পরিস্থিতিতে ভারতীয় টিভি চ্যানেল জি ২৪ তে বলা হচ্ছে ‘কেমন লাগছে এই মজাক’। এই হলো তাদের মানসিকতা। অথচ তাদের মৌমিতা ধর্ষণ ও হত্যার ঘটনায় আমরা মর্মাহত হয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছি।

সভায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, বন্যার ভয়াবহতার কারণে ইতোমধ্যে ফেনী জেলাকে ডেড ঘোষণা করা হয়েছে। তিস্তা নদীর ৪৪ টি জলকপাটও খুলে দেয়া হয়েছে। যে কোন মুহুর্তে আমাদের এই উত্তরাঞ্চলেও বন্যা দেখা দিতে পারে। তাই পূর্ব প্রস্তুতি হিসেবে ফান্ড সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। আজ থেকেই তারা সৈয়দপুরে তহবিল সংগ্রহ শুরু হবে। এজন্য সকল গণমাধ্যমের সহযোগিতা চান তারুণ্যের অঙ্গীকারের সদস্যরা।

মতবিনিময় সভায় সংগঠনটির সকলস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর