1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরানের হামলার ছবি-ভিডিও শেয়ারের অভিযোগে কাতারে গ্রেপ্তার ৩১৩ মুন্সীগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে রহিমা শিকদার এমপির হস্তক্ষেপে মনিরামপুরের পারখাজুরা বাঁওড় বুঝে পেলো মৎস্যজীবি সমিতি, মাছ অবমুক্তির উদ্বোধন ইসরায়েলে এক ঘণ্টার মধ্যে তিন দফা মিসাইল ছুড়ল ইরান মা-বাবা-স্ত্রী ও সন্তান হারিয়েছেন মোজতবা, তিনি আরও ক্ষিপ্র হতে পারেন নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাহরাইনের বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা ইরানের ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে দূত পাঠালো চীন ইরানে হামলায় অংশ না নেওয়ার ঘোষণা আমিরাতের হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সৈন্য নিহত

বাহরাইনের বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা ইরানের

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪১ বার পঠিত
bahrine-16013
  • আন্তর্জাতিক ডেস্ক ::

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ বাহরাইনের বৃহত্তম তেল শোধনাগার ব্যাপকো অ্যানার্জিসে ড্রোন হামলা করেছে ইরান। এতে ওই শোধনাগারটির গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্যাপকো অ্যানার্জিস শোধনাগারটি বাহরাইনের সিতরা দ্বীপে অবস্থিত। এ দ্বীপটির অবস্থান রাজধানীর মানামা থেকে দক্ষিণে। আজ সোমবার ভোরের দিকে শোধনাগারটি আঘাত হানে বিস্ফোরকবাহী ইরানি ড্রোন।

বাহরাইনের সরকার এক বিৃবতি বলেছে, ড্রোন হামলার পর শোধানাগারটিতে আগুন ধরে গিয়েছিল এবং কয়েক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শোধনাগারটির ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিধ্বস্ত ব্যাপকো অ্যানার্জিসের বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেগুলোতে দেখা গেছে শোধনাগারটি থেকে উঠে আসছে বড় কালো ধোঁয়ার কুন্ডলি।

উল্লেখ্য, ব্যাপকো অ্যানার্জিস বাহরাইনের বৃহত্তম তেল শোধনাগার এবং দেশটির জ্বালানি খাতের প্রধান স্থাপনা।

সূত্র : আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর