1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

এমপির হস্তক্ষেপে মনিরামপুরের পারখাজুরা বাঁওড় বুঝে পেলো মৎস্যজীবি সমিতি, মাছ অবমুক্তির উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পঠিত
jessore-16017
  • উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি::

যশোর-৫ (মনিরামপুর) আসনের এমপি এড. গাজী এনামুল হকের হস্তক্ষেপে যশোরের মনিরামপুর উপজেলার পারখাজুরা বাঁওড়ে আনুষ্ঠানিকভাবে মাছ অবমুক্তির মধ্য দিয়ে দখল বুঝে পেয়েছে সরকার থেকে ইজারা গ্রহীতা হাকিমপুর-পারখাজুরা মৎস্যজীবি সমবায় সমিতি।

এ উপলক্ষে সোমবার (০৯ মার্চ) সকালে উক্ত সমিতি কর্তৃপক্ষের উদ্যোগে বাঁওড়ের নলতা ঘাটপাড়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলার সূরা ও কর্ম পরিষদ সদস্য সহকারি অধ্যাপক মাওলানা সেলিম জাহাঙ্গীর।

এসময় মৎস্যজীবি সমিতির সম্পাদক মলয় কুমার সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মৎস্যজীবি সমিতির সম্পাদক মলয় কুমার জানান- বাঁওড়টি ৫ আগস্ট-২০২৪ এর পর থেকে উন্মুক্ত হয়ে যায়। আমাদের দখলে ছিলো না।

এমন অবস্থায় দীর্ঘ প্রায় দেড় বছর পর আমাদের এমপি সাহেবের হস্তক্ষেপে আজ আবার দখল বুঝে পেলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- এ বাঁওড়টি আজ থেকে আবার হাকিমপুর-পারখাজুরা মৎস্যজীবি সমবায় সমিতির আওতাভুক্ত হলো। এখন সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি রাজস্ব বৃদ্ধি, মাছ উৎপাদন বৃদ্ধি এবং এলাকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এসময় বাঁওড়ে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

স্থানীয়দের আশা, সঠিক তদারকি ও পরিচর্যার মাধ্যমে পারখাজুরা বাঁওড় আবারও উর্বর ও উৎপাদনশীল জলাশয়ে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর