1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনির চা-পট্টির মালিকানা ভিন্ন ঠিকানায়! রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির ভৈরব নদে নিখোঁজের তিনদিন পর রিক্সা চালকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও আলোচনা সভা বিভেদ ভুলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করতে হবে: এমপি আবুল কালাম আজাদ এক টাকায় ঈদের নতুন পোশাক পেল সৈয়দপুরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু মিরকাদিমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের উদ্বোধন যুদ্ধংদেহী মনোভাব : মধ্যপ্রাচ্যে দুর্ধর্ষ মেরিন সেনা পাঠাচ্ছে পেন্টাগন পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

বিভেদ ভুলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করতে হবে: এমপি আবুল কালাম আজাদ

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পঠিত
koyra-16072
  • কয়রা (খুলনা)প্রতিনিধিঃ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সব ধরনের বিভেদ ভুলে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত কয়রা–পাইকগাছাকে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ আদর্শিক নেতৃত্ব ও সৎ রাজনীতিবিদদেরই পছন্দ করে। আমরা জনগণের হক রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার বিকাল ৫ টায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা শেখ সাইফুল্লাহর সঞ্চালনায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থে বিএনপি ও জামায়াত দীর্ঘদিন একই প্ল্যাটফর্মে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে।

এ সময় অনেক নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা মূলত দেশকে আবারও ফ্যাসিবাদী কায়দায় ফিরিয়ে নিতে চায়। আমরা তা হতে দেব না। আমরা অন্যায় করব না এবং কাউকে অন্যায় করতে দেব না। তিনি এই জনপদের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খুলনা জেলার নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল খুলনা বিএনপির জেলা সদস্য এম এ হাসান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন, বিএ ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারি, উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন, কয়রা ইউনিয়ন আমির গাজী মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমির মাস্টার সাইফুল্লাহ হায়দার, উত্তর বেদকাশী ইউনিয়ন আমির মাস্টার নূর কামাল, বাগালী ইউনিয়ন আমির হাফেজ আব্দুল হামিদ, আমাদী ইউনিয়ন আমির মাওলানা সাজ্জাদুল ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন আমির মৌলভী আবু সাঈদ, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির ডা. ইসহাক খান, ছাত্রশিবির দক্ষিণের সভাপতি আসমাতুল্লাহ আল গালিব, সাথী শাখার সভাপতি মাজহারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, সাহিত্যিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর