1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

মিরকাদিমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পঠিত
munsigang-16070
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::

১৪ মার্চ (শনিবার) মিরকাদিম পৌরসভায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, মিরকাদিম পৌরসভা মোঃ মাসুদুর রহমান; জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব আলেয়া ফেরদৌসী; প্রধান নির্বাহী কর্মকর্তা, মিরকাদিম পৌরসভা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওমর ফারুক; স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় বক্তাগণ মিরকাদিম পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাধারণ জনগণ যাতে দ্রুত ও নির্বিঘ্নে সরকারি সেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

আলোচনান্তে পৌর এলাকার উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট উন্নয়ন, খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ডভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, ফগার মেশিন ব্যবহার ও লিফলেট বিতরণের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও সহকারী শিক্ষকের স্বল্পতা পূরণের বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সভান্তে মীরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয় এবং ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও খালখননের গুরুত্ব সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধিকল্পে এলাকাবাসীর সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর