1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনির চা-পট্টির মালিকানা ভিন্ন ঠিকানায়! রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির ভৈরব নদে নিখোঁজের তিনদিন পর রিক্সা চালকের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও আলোচনা সভা বিভেদ ভুলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করতে হবে: এমপি আবুল কালাম আজাদ এক টাকায় ঈদের নতুন পোশাক পেল সৈয়দপুরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু মিরকাদিমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের উদ্বোধন যুদ্ধংদেহী মনোভাব : মধ্যপ্রাচ্যে দুর্ধর্ষ মেরিন সেনা পাঠাচ্ছে পেন্টাগন পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

ভৈরব নদে নিখোঁজের তিনদিন পর রিক্সা চালকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত
khulna-16074
  • শেখ মাহতাব হোসেন ::

খুলনায় নিখোঁজের তিনদিন পর ভৈরব নদে ভাসমান অবস্থায় রিক্সা চালক হানিফ শেখের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

(১৪ মার্চ)শনিবার ভোর রাতে খুলনার জেলখানা খেয়া ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘাট এলাকার স্থানীয়রা জানায়, সেহরীর কিছুক্ষণ পর ভৈরব নদে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান। এর পর তারা স্থানীয় থানাকে খবর দিলে তারা নৌপুলিশকে বিষয়টি অবগত করে। নৌপুলিশ ঘটনাস্থলে এসে নদীতে লাশটি উদ্ধার করে।

নৌপুলিশ খুলনা সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, ভোর ৫ টার দিকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারকে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে আসে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।

তিনি বলেন, গত বৃহস্পতিবার যখন তিনি গোসলের জন্য ভৈরব নদের ৪ নং ঘাটে নামেন তখন স্থানীয় কয়েকজনের সাথে দেখা হয়। এরপর তিনি নদের প্রচন্ড স্রোতে হারিয়ে যান। লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

khulna-16075

উল্লেখ্য, হানিফ শেখ ৪ নং ঘাট এলাকার বাসিন্দা আজিজ শেখের ছেলে। পেশায় তিনি একজন রিক্সাচালক। তিনি প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত রিক্সা চালিয়ে ভোরে ভৈরব নদে গোসল করে বাড়িতে ফেরেন।

গত বৃহস্পতিবার তিনি ভোর ৬ টার দিকে নদীতে গোসলের জন্য নেমে নিখোঁজ হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। ওই দিন ফায়ার সার্ভিসের ডুবরি দল ও স্থানীয় ডুবরিরা ভৈরব নদের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালিয়ে না পেয়ে সন্ধ্যায় উদ্ধার অভিযান বন্ধ করে দেয়।

নিখোঁজের তিনদিন পর শনিবার ভোর রাতে জেলখানা খেয়া ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর