1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন রাজমিস্ত্রীর মৃত্যু ঝাঁপায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষাবিদ আকবর আলীর ইন্তেকাল খুলনায় প্রতিবন্ধী ইতু হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

মসজিদে জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে আলেমদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১০৪ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

দেশের আলেম, ওলামা ও খতিবদের প্রতি মসজিদে খুতবা পড়ার সময় জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ এপ্রিল) সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ ধাপে দেশজুড়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, আপনারা যদি মসজিদে বয়ানের সময় নারীর প্রতি সহিংসতা দূরীকরণ, জঙ্গিবাদ, গুজব-অপপ্রচার, গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণ এবং দুর্নীতির বিরুদ্ধে বেশি বেশি আলোচনা করেন জনগণ তা গ্রহণ করবে।

বিশেষ করে জুমার নামাজের আগে খুতবা পাঠে এসব বিষয়গুলো আলোচনা করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, এর মূল বাণী দেশব্যাপী পৌঁছে দিতেই সারা দেশে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্মের প্রচার-প্রসার, ইসলামী শিক্ষা যাতে আরো উন্নতমানের হয়, সে ব্যবস্থা আমরা নিয়েছি। ইতোমধ্যে আমরা ২০১৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছি। কওমি মাদরাসায় দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমানের মর্যাদা আমরা এনে দিয়েছি। ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। যে ধর্মে নারীদের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) যখন ইসলাম ধর্ম প্রচার শুরু করেছিলেন, তখন ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেন একজন নারী।

তিনি বলেন, ১৯৯৬-২০০১ সালে যখন আমরা ক্ষমতায় ছিলাম তখন আমরা বিশেষ ট্রাস্ট ফান্ড গঠন করে দেই এবং এই ট্রাস্ট ফান্ডে আমরা সিড মানিও দেই। বৃদ্ধ বয়সে, অসুস্থ হলে যাতে করে তারা এই ট্রাস্ট থেকে সহযোগিতা পান, সে লক্ষ্য নিয়েই আমরা এই ট্রাস্ট ফান্ড তৈরি করে দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর