1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

মুন্পীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচন সভাপতি সৌরভ, সম্পাদক রলিন

  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
munsigang-14524

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::

মু্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচন ২০২৫ অনষ্ঠিত হয়েছে | এতে নির্বাচনে সভাপতি দৈনিক কালবেলা প্রত্রিকার মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মু্ন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বলা ৩ টা পর্যন্ত মন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। প্রেসক্রাবের মোট ৭ টি পদের ৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হলেও সভাপতি ও কোষাধ্যক্ষ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে| নির্বাচনের হাড্ডাহা্ডি লড়াইয়ে সভাপতি পদে ১৪ টি ভোট পেয়ে জয়লাভ করেন আবু সাঈদ দেওয়ান সৌরভ, তার প্রতিদ্বন্দ্বি মো. জাহাঙ্গীর আলম ১০ টি ভোট পান|

অন্যদিকে সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বি আনিসুর রহমান রলিন বিজয়ী হন।

বেলা সাড়ে তিনটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও অনলাইন প্রস ক্লাবের উপদেষ্টা কে এম সাইফুল্পাহ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন প্রাঙ্গনে এই ফলাফল ঘোষণা করেন| এছাড়াও বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক মো: লিটন মাহমুদ, সহ-সভাপতি আব্দুল কাদির খান, যুগু সাধারণ সম্পাদক মো: ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান খান এবং কোষাধক্ষ্য পদে সমান ভোট পাওয়ায় সুমন হেসেন ও দ্বিতীয় বছর সালমান হাসান নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পরে বিজয়ী নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন অন্যান্য সাংবাদিকবৃন্দ।

পরে নব-নির্বাচিত বিজয়ী কার্যকরী কমিটি মুন্গীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সোহান সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর