- নিজস্ব প্রতিবেদক ::
পাইকগাছার হরিঢালী ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন সৃষ্ট পদে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে চাকুরি দেওয়ার কথা বলে সেখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মন্ডলের বিরুদ্ধে ১১ লক্ষ টাকা আত্নসাতের ঘটনায় প্রতারণার শিকার প্রিয়াংকা মল্লিকের ইউএনও ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বরাবর লিখিত অভিযোগের পর মঙ্গলবার (২৮ জুলাই) পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি উপস্থাপন করা হয়েছে।
বিষয়টি নিয়ে অনলাইন দৈনিক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছে। সর্বশেষ খবরে খানিকটা বেসামাল হয়ে পড়েছেন অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মন্ডল। সাংবাদিকদের পাশাপাশি এবার অভিযোগকারী প্রিয়াংকার স্বামী তীর্থ মন্ডলকে রবিবার (২ আগস্ট) কপিলমুনির একটি ডেয়ারিতে ডেকে নিয়ে বসাবসির প্রস্তাব দিয়েছেন, জনৈক মোজাফ্ফর। তবে তাকে একা বসতে হবে! এমন প্রস্তাবে তীর্থ একা বসতে রাজি না হওয়ায় প্রত্যুত্তরে তিনি বলেন তাহলে তোমার ফলাফল জিরো! যিনি ঘটনার পরোক্ষ নায়ক ও গত ফ্যাসিস্ট সরকারের স্থানীয় এমপির আস্থাভাজন। (বিস্তারিত আসছে)