1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ইরানে স্থল অভিযান চালিয়ে পারমাণবিক উপকরণ জব্দের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের এ সপ্তাহে ইরানে হামলার তীব্রতা বাড়বে, বলল ইসরায়েল ইরানে সম্ভাব্য স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ঈদের দিনটাও কেটেছে তাদের বন পাহারায় যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা ইসরায়েলি শহরে ইরানের ক্লাস্টার মিসাইল সরাসরি আঘাত ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪ হাজার কি. মি দূরের ঘাঁটিতে মিসাইল ছুড়ল ইরান কঠিন সময়ে ইরানের পাশে থাকার বার্তা পুতিনের

মুন্সীগঞ্জে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পঠিত
munsigang-15614
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের লক্ষ্যে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ই ফেব্রুয়ারী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নূরমহল আশরাফী এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম, পিপিএম উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে বলেন, সফল নির্বাচনের জন্য পোলিং এজেন্টদের দক্ষ হওয়া জরুরি এবং মাস্টার ট্রেইনারদের মাধ্যমেই সেই দক্ষতা নিশ্চিত করতে হবে।

পরে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম নির্বাচনের দিন আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

তিনি পোলিং এজেন্টদের নিরপেক্ষতা বজায় রাখা, ভোটারদের সহায়তা করা এবং যেকোনো বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত পুলিশকে অবহিত করার নির্দেশ প্রদান করেন।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর