1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জে হতাহতদের পরিবারের সাথে সমন্বয়কদের মতবিনিময়

  • প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত
munsigang-10229

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল।

রোববার (৮ সেপ্টেম্বর) শহরের একটি রেস্তোরাঁয় দুপুরের আগে গত ৪ আগস্টের সহিংসতায় নিহত তিন জন এবং ঢাকায় নিহত ছয় জনসহ আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সমন্বয়করা

এর আগে, বিভাগীয় ও জেলা সফরের অংশ হিসেবে আজ সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল মুন্সীগঞ্জে আসেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার কাজী মতিনের ছেলে রিয়াজুল ফরাজি, আলী আকবরের ছেলে মোহাম্মদ সজল ও সিরাজ সরদারের ছেলে নূর মোহাম্মদ ডিপজল। আহত হন অর্ধশতাধিক মানুষ।

এদিকে, আজ বিকেলে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে সমন্বয়ক দলের।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর