1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাছিয়াড়ার গৃহবধূ শিউলী ২ মাস ধরে নিখোঁজ, ফিরে পেতে খুঁজে ফিরছে স্বামী-সন্তানরা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে বিএনপির আলোচনা সভায় ভাইস চেয়ারম্যান অধ্যা: নার্গিস বেগম সৈয়দপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ পরিচালক রাকিবকে ছাত্রদলের সংবর্ধনা আশাশুনিতে খাল পুনঃ খননে ৩৯টি খাল চিহ্নিত আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র পুশইনের ব্যর্থ চেষ্টা পাইকগাছা বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কয়রায় ৪ দলীয় ফুটবল, কালনা সাফিয়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন ২৪ ঘণ্টার মধ্যে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৪ কয়রা সিদ্দিকিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

মাছিয়াড়ার গৃহবধূ শিউলী ২ মাস ধরে নিখোঁজ, ফিরে পেতে খুঁজে ফিরছে স্বামী-সন্তানরা

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক::

সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া স্বামীর বাড়ি থেকে বিনের পোতা বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে শিউলী রায় (৩৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজাখুজির পর কোথাও না পেয়ে তার অসহায় স্বামী থানায় অভিযোগ দিয়েও তার সন্ধান পাচ্ছেনা।

নিখোঁজ শিউলীর স্বামী মঙ্গল রায় জানান, গত ৮ এপ্রিল তার স্ত্রী শিউলী মাছিয়াড়াস্থ তার বাড়ি থেকে সাতক্ষীরার বিনেরপোতা বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি।

এরআগে তার শ্যালক মধাব বিশ্বাস গত ১৩ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে তার মোবাইলে ফোন দিয়ে বলে তার বোন বাড়িতে যাচ্ছে। তবে সে বাড়িতে না এসে নিখোঁজ হয়। এরপর সেদিন ও পরের দিন মাধবকে তার বোন বাড়িতে না ফেরার বিষয়টি জানাতেই সে অপর প্রান্ত থেকে তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ ও বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়।

এরপর মঙ্গল নিরুপায় হয়ে আত্নীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় ব্যাপক খোঁজাখুজি করেও তাকে কোথাও খুঁজে নাপেয়ে গত ২ মে তালা থানায় স্ত্রী শিউলী, শ্যালিকা স্ত্রীর বোন মিনতী শীল ও শ্যালক মাধবকে আসামী করে একটি অভিযোগ দাখিল করেন। এ

রপর আরোও প্রায় একমাস অতিবাহিত হলেও স্ত্রীকে খুঁজে নাপেয়ে এবং শ্বশুরালয় থেকেও তাকে খুজে পেতে কোন প্রকার সহযোগীতা না পাওয়ায় সন্তানদের নিয়ে রীতিমত ভেঙ্গে পড়েছেন অসহায় স্বামী মঙ্গল রায়। তিনি সহৃদয়বানদের প্রতি তাকে কোথাও খুঁজে পেলে তার ব্যবহৃত ০১৩৪৭-২৩৪২৪৬ নম্বর মোবাইলে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য শিউলীর এক কন্যা বিবাহিতা ও এক পুত্র সৌমেন রায় নবম শ্রেনীর ছাত্র। মাকে হারিয়ে তারও পড়া লেখা বন্ধের উপক্রম হয়েছে। প্রতিদিন মায়ের ফিরে আসার অপেক্ষায় দিনাতিপাত করছে সে।

পরিবারসহ এলাকাবাসীর প্রশ্ন- আসলে শিউলী কি নিখোঁজ হয়েছে? নাকি পরিকল্পিতভাবে তাকে লুকিয়ে রাখা হয়েছে? নাকি পরকীয়ায় জড়িয়ে ঘর ছেড়েছে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। তবে মঙ্গলের কথা সত্য হলে সে তার পিত্রালয়ের স্বজনদের জানিয়েই পরিকল্পিতভাবে নিখোঁজ রয়েছে।

এব্যাপারে মঙ্গল ও তার পরিবার শিউলীকে খুঁজে পেতে স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর