1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ২৪ ঘন্টায় কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২ কপিলমুনিতে নগদ টাকা ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারি আটক ধর্ম অবমাননার অভিযোগে সৃষ্ট মব’এ হত্যাকান্ড, প্রধান আসামি গ্রেপ্তার ইরানের ‘নতুন রণকৌশল’ অচেনা পরিস্থিতির মুখে ফেলবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সৈয়দপুর পৌর এলাকার রাজস্ব বৃদ্ধি বিষয়ক কর্মশালা জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : প্রধান তথ্য কমিশনার সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পাইকগাছায় পুলিশি অভিযানে বিভিন্ন মামলায় আটক ৮ পাইকগাছায় স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগ, অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোহাম্মদ শামিকে বাঙালি অভিনেত্রীর বিয়ের প্রস্তাব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৭৭২ বার পঠিত
SHAMI-3684
ক্রিকেটার মোহাম্মদ সামি ও অভিনেত্রী পায়েল ঘোষ-ছবি সংগৃহীত

দীপ্ত নিউজ, বিশ্বকাপ ডেস্ক::


চলতি ওয়ানডে বিশ্বকাপে বোলিংয়ের জাদু দেখাচ্ছেন মোহাম্মদ শামি। এরই মধ্যে ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন। প্রতিযোগিতার মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন এই ভারতীর পেসার। অভিনেত্রী তথা রাজনীতিবিদ পায়েল ঘোষ বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন শামিকে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে শামিকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে পায়েল লিখেছেন, ‘শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।’ তবে ভারতের পেসার এই প্রস্তাবের কোনও উত্তর দেননি, তিনি খুব একটা সক্রিয় নন সোশ্যাল মিডিয়ায়। দল জিতলে মাঝেসাঝে পোস্ট করেন। আবার কোনও উৎসবের সময়েও তা উদ্‌যাপনের ছবি পোস্ট করতে দেখা যায় তাকে।

পায়েলের টুইট ভাইরাল হতেই মানুষ তার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া শুরু করে দেন। জানা গেছে, পায়েলের জন্ম কলকাতায়। ১৯৯২ সালে। তিনি সেন্ট পল্‌স মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেন। তার পরেই অভিনয়ের উদ্দেশে পাড়ি দেন মুম্বাইয়ে। সেখানে পরিচালক চন্দ্রশেখর ইয়েলেতির সঙ্গে পরিচয় হয়, যার ছবি প্রায়াণামে অভিনয় করেন পায়েল।

পরে বর্ষাধারে, উসারাভেল্লি, মিস্টার রাস্কেল, প্যাটেল কি পঞ্জাবি শাদি ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন। এদিকে, শামি বিয়ে করেছেন হাসিন জাহানকে। যদিও এখন তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর