1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ইরানে স্থল অভিযান চালিয়ে পারমাণবিক উপকরণ জব্দের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের এ সপ্তাহে ইরানে হামলার তীব্রতা বাড়বে, বলল ইসরায়েল ইরানে সম্ভাব্য স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ঈদের দিনটাও কেটেছে তাদের বন পাহারায় যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা ইসরায়েলি শহরে ইরানের ক্লাস্টার মিসাইল সরাসরি আঘাত ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪ হাজার কি. মি দূরের ঘাঁটিতে মিসাইল ছুড়ল ইরান কঠিন সময়ে ইরানের পাশে থাকার বার্তা পুতিনের

রাজনীতিতে অস্ত্রের খেলা খেল্লে বেশিদিন টিকে থাকা যায় না- হাবিব উন নবী সোহেল

  • প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পঠিত
munsigang-15613
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি::

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন, রাজনীতিতে অস্ত্রের খেলা খেল্লে বেশিদিন টিকে থাকা যায় না। মাঠের খেলা খেলতে হয়। মাঠের খেলা খেল্লে পালিয়ে যেতে হয় না। তিনি বলেন, অস্ত্রের খেলা খেল্লে বোরখা পড়ে পালিয়ে যেতে হয়। এ কারণে আপনারাও পালিয়েছেন,আপনাদের নেত্রীও পালাতে বাধ্য হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদরের রামপাল উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনিত প্রার্থী কামরুজ্জামান রতনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ৩০০টি নির্বাচনী আসনে বিএনপির ৯-১০ হাজার নেতা আছে এমপি প্রার্থী হবার মতো যোগ্যতা রাখে। কিন্তু দল তাদের সবাইকেতো মনোনয়ন দিতে পারবে না। দল সবাইকেই সম্মান করে। তবে যাকে দিয়ে এলাকায় উন্নয়ন হবে বিএনপি তাকেই মনোনয়ন দিয়েছে। এ সময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনিত প্রার্থী কামরুজ্জামান রতনসহ দলের বিভিন্নস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে বিকালে হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে জনসভা মাঠ পরিপূর্ণ হয়ে উঠে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর