1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ইরানে স্থল অভিযান চালিয়ে পারমাণবিক উপকরণ জব্দের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের এ সপ্তাহে ইরানে হামলার তীব্রতা বাড়বে, বলল ইসরায়েল ইরানে সম্ভাব্য স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ঈদের দিনটাও কেটেছে তাদের বন পাহারায় যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা ইসরায়েলি শহরে ইরানের ক্লাস্টার মিসাইল সরাসরি আঘাত ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪ হাজার কি. মি দূরের ঘাঁটিতে মিসাইল ছুড়ল ইরান কঠিন সময়ে ইরানের পাশে থাকার বার্তা পুতিনের

শিক্ষক হন্তারক জিতুর প্রেমিকা কলেজ থেকে সাময়িকভাবে বহিস্কার

  • প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১২৫ বার পঠিত

ঢাকার সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতু ও তার ‘প্রেমিকা’ একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কলেজের একাডেমিক কাউন্সিলে গত ৩০ জুন এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান হাজী ইউনুছ আলী কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান।

অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, ‘একাডেমিক কাউন্সিলেরর সিদ্ধান্ত অনুসারে জিতুকে শুক্রবার স্কুল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আর যাকে নিয়ে ঘটনা, ওই মেয়েকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। যদি পরবর্তীতে প্রমাণিত হয় ওই মেয়ে এই ঘটনার সঙ্গে জড়িত তাহলে তাকেও স্থায়ী বহিষ্কার করা হবে।’

শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর দিনের বেলায় শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আসামি জিতু প্রেমিকাকে হিরোইজম দেখাতেই তার শিক্ষক উৎপল কুমার সরকারকে সবার সামনে পিটিয়ে আহত করার কথা স্বীকার করেছেন।

অধ্যক্ষের সই করা নোটিশে বলা হয়েছে, ‘গত ২৫ জুন এই প্রতিষ্ঠানের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে নৃশংসভাবে আঘাত করা হলে পরদিন তার মৃত্যু হয়। উক্ত ঘটনায় পুলিশের তদন্ত ও আসামির জবানবন্দিতে ওই ছাত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়। এই মুহূর্তে তদন্ত শেষ না হওয়া ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে প্রতিষ্ঠান থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।’

কলেজ চত্বরে মেয়েদের ক্রিকেট খেলার সময় দশম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতু গত শনিবার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে জখম করে। পরদিন সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।

একই দিন নিহতের বড় ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। বুধবার অভিযুক্ত ছাত্র জিতু ও বাবা উজ্জ্বল হোসেন গ্রেপ্তার হন। আসামিদের ৫ দিন করে রিমান্ড পেয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর