1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত
nilfari-manonondhon-10137

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


দেশোর বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডসহ সকল সাংবাদিক হত্যাকান্ড ও নির্যাতনের বিচারের দাবিতে সৈয়দপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে একাত্মতা প্রকাশ করেন বিএনপি,জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং সচেতন সাধারণ জনতা।

সকালে বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সৈয়দা রুখসানা জামান শানু( দৈনিক যুগান্তর)। মানববন্ধনে অবিলম্বে সাংবাদিক সাগর ও রুনি হত্যাকান্ডের প্রতিবেদন আদালতে জমা দেওয়াসহ এ হত্যাকান্ডসহ সারাদেশে সকল সাংবাদিক হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানিয়ে বক্তব্য বলেন, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্ট্যাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, প্রেসক্লাবের আহবায়ক ও সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহিন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমীর শরফুদ্দিন খান। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য বলেন শাহজাহান আলী মনন (দৈনিক আনন্দ বাজার) মিজানুর রহমান মহসিন (দৈনিক জনকন্ঠ) ও জয়নাল আবেদিন হিরো (দৈনিক ভোরের পাতা)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাব্বির আহমেদ সাবের (ডেইলী অবজারভার)।

এসময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান। তারা বলেন কোন কিছু হলেই সারাদেশে সাংবাদিকরা হামলা ও নির্যাতনের শিকার হন। অথচ সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে থাকেন, তাহলে কেন আমরা হামলা নির্যাতনের শিকার হবো,’ বলেন বক্তারা। তাই পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের বিষয়টি ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর