1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন পাইকগাছায় পাউবোর জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুন্সীগঞ্জের গজারিয়ায় জবাইকৃত ১৩ ঘোড়া উদ্ধার, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালাল চক্র সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি পাইকগাছায় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সৈয়দপুরে গরু ও ছাগলের খামার করে স্বাবলম্বী ফিরোজ আহমেদ বাড়ছে পরিবেশবান্ধব বাঁশের তৈরী পণ্যের ব্যবহার, কয়রার সংগ্রামী নারী মিনতী এখন সফল উদ্যোক্তা! সুন্দরবনের শ্যামনগর এলাকায় দস্যুদের গুলিতে ষাটোর্ধ্ব কাঁকড়া শিকারী আহত! নানা অভিযোগে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অপসারণের দাবি! কয়রায় জ্বালানি তেলের চলমান পরিস্থিতি মোকাবিলায় করনীয় শীর্ষক মতবিনিময় সভা

সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পঠিত
satkhira-16259
  • আক্তারুল ইসলাম ::

“পানির প্রবাহ যেখানে, সাফল্যের হাসি সেখানে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে, WaterAid Bangladesh এবং Swisscontact Bangladesh-এর সহযোগিতায় ‘GO4IMPACT’ প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণ সায়ের খালপাড়ে গিয়ে শেষ হয়। র‍্যালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা শহরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

র‍্যালী শেষে প্রাণ সায়ের খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও খাল পরিস্কারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি তার বক্তব্যে বলেন পরিবেশ সংরক্ষণ ও পানির সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পৌরসভা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, রূপান্তরের GO4IMPACT প্রকল্পের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা, সিনিয়র অফিসার (জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট) বনানী দাশগুপ্ত বাসন্তী, WOMO-এর অনিক দত্ত, রত্না খাতুন ও নাসরিন সুলতানা মৌসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচির মাধ্যমে পানির সুষ্ঠু ব্যবহার, জলাধার রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর