1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ায় দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনাসহ শীদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৮১ বার পঠিত
saidpur-9879

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং ছাত্র – জনতার গণআন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৬ আগস্ট) শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহিন আকতার শাহীন, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ, ওলামা দল নেতা ক্বারী মাওলানা মাকসুদুর রহমান প্রমুখ।

বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা এবং ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বলেন, ছাত্র জনতার গণআন্দোলন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। দেশবাসী ১৬ বছরের অপশাসন থেকে মুক্তি পেয়েছে। ৫ আগস্টের পর থেকে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। এসব হয়েছে গণআন্দোলনের কারণে।

বক্তারা বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাঁর ওইসব ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য সম্প্রদায়ের পাশে দাড়াতে হবে।

তাদের ধর্মীয় স্থাপনাগুলোতে নিরাপত্তা দিতে হবে। এজন্য প্রতিটি এলাকায় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহবান জানান তারা। নেতৃবৃন্দ বলেন ছাত্র জনতার এ বিজয় ধরে রাখতে হবে। কোথাও কোন বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা,থানা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতীদল,মহিলাদলের সকল পর্যায়ের,নেতাকর্মী অংশ নেন।

দীপ্তনিউজ/মিজানুর/এসকে-ডি

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর